চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা নিয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো পেয়াজের রস চুলের যত্নে কি রকম কার্যকারী ভূমিকা রাখে।পেঁয়াজ যেহেতু একটু প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পন্ন উপাদান চুলের যত্নে এর উপকারিতায় বেশি।কিছু কিছু সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটা এটা সম্পূর্ণ নির্ভর করে ত্বকের উপর।

চুলের-জন্য-পেঁয়াজের-উপকারিতা-ও-অপকারিতা

পোস্ট সূচিপত্র:চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা এর ক্ষেত্রে উপকারিতায় বেশি।কারণ চুলের যত্নে পেঁয়াজ একটি প্রাকৃতিক গুণসমৃদ্ধ উপাদান।পেঁয়াজের মধ্যে থাকা সালফার চুলকে গোড়া থেকে মজবুত করে।পেয়াজের রস মাথায় ব্যাবহার করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।আবার চুলের খুশকি কমাতে পেঁয়াজ খুবই ভালো কাজ করে।


পেঁয়াজের অপকারিতা বা ক্ষতিকর দিক হলো যাদের ত্বক সংবেদনশীল পেঁয়াজের রস ব্যবহারে তাদের জ্বালা পোড়া করে।বেশি পরিমাণে ব্যবহার করলে এলার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে।এজন্য পেঁয়াজ  চুলের জন্যজত যত উপকারী হোক বা প্রাকৃতিক উপাদান হোক না কেন পরিমিত পরিমান এবং সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে।

চুল দ্রুত বৃদ্ধি করতে পেঁয়াজের রসের ব্যবহার

চুল দ্রুত বৃদ্ধি করতে পেঁয়াজের রস কার্যকরী ভূমিকা পালন করে কারণ পেঁয়াজের রস চুলে ব্যবহার করার ফলে পুষ্টি একদম চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করে।পেঁয়াজের মধ্যে সালফার নামক উপাদান থাকেন যা নতুন চুল গজাতে সাহায্য করেএবং চুলের মদ্ধে থাকা ফলিকলগুলকে শক্ত করে।পেঁয়াজের রস নিয়মিত ব্যবহার করার ফলে দুর্বল চুলগুলো ধীরে ধীরে শক্ত মজবুত হয়,চুলের ভেঙ্গে পড়া কমে যায় এবং চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করে।

চুলে পেঁয়াজের রস ব্যবহার করার নিয়ম

চুলে-পেঁয়াজের-রস-ব্যবহার-করার-নিয়ম

চুলে পেঁয়াজের রস ব্যবহার করার নিয়ম নিচে দেওয়া হলঃ
  • একটি বা দুইটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
  • ব্লেন্ড করা পেঁয়াজ ছাকনি বা কাপড়ের সাহায্যে ছেকে রস বের করে নিতে হবে। 
  • এর পর এই রস তুলা বা হাতের সাহায্যে মাথায় লাগাতে হবে।
  • কিছুক্ষণ চুলগুলোকে হাত দিয়ে মেসেজ করতে হবে এতে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে
  • ৩০ মিনিট মতো মাথায় এভাবে রস রেখে দিতে হবে।
  • এরপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুলের জন্য ভালো উপকার পাওয়া যাবে।
  • তবে চুলে ব্যবহার করা আগে অবশ্যই একটু হাতে লাগিয়ে দেখে নিতে হবে ত্বক জ্বালাপোড়া করছে কিনা। 

চুল পড়া কমাতে পেঁয়াজের উপকারিতা

চুল পড়া কমাতে পেঁয়াজের রস অনেকে হোমমেড রেমিডি হিসেবে ব্যবহার করে থাকে।পেঁয়াজের রস ব্যবহার করার ফলে মাথার স্কাল্পের দুর্বলতা কমে যায় এবং চুলের শিকড় একদম ভেতর থেকে শক্ত মজবুত হয়।নিয়মিত যদি চুলে পেঁয়াজের রস ব্যবহার করা হয় চুলের ভেঙ্গে পড়া কমে যায় এবং চুলের স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে।পেঁয়াজের রস চুলে ব্যবহার করার ফলে চুল স্বাস্থ্যজ্জ্বল হয়।


পেঁয়াজের রসের মধ্যে এক ধরনের প্রাকৃতিক এনজাইম থাকে যা মাথার মধ্যে যে মৃত কোষগুলো থাকে তা দূর করে দেয়।নিয়মিতভাবে যদি মাথায় পেঁয়াজের রস ব্যবহার করা হয় তাহলে চুল পড়া অনেক অংশ কমে যায় এবং পেঁয়াজের রস প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় চুলে ব্যবহার করার ফলে চুল আস্তে আস্তে মজবুত এবং স্বাস্থ্যজ্জ্বল হয়।

খুশকি দূর করতে পেঁয়াজ রসের ব্যবহার

চুলের খুশকি দূর করতে পেঁয়াজের রস খুবই পরিচিত একটি প্রাকৃতিক উপাদান।পেঁয়াজের মধ্যে এন্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল থাকে ফলে পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে মাথার  স্কাল্পে সংক্রমণ ঘটেনা।পেঁয়াজের রস মাথায় ব্যবহার করার ফলে ত্বক পরিষ্কার থাকে ফলে অতিরিক্ত খুশকি জমা হয় না।নিয়মিত ব্যবহার করার ফলে চুলকানি সমস্যা ও শুষ্ক ভাব অনেকটা কমে যায় এবং সপ্তাহে যদি এক থেকে দুইবার নিয়মিত ব্যবহার করা হয় তাহলে ধীরে ধীরে খুশকি কমে যায়।

সপ্তাহে কয়বার চুলে পেঁয়াজের রস ব্যবহার করা উচিত

সপ্তাহে কয়বার চুলে পেঁয়াজের রস ব্যবহার করা উচিত এটা সম্পূর্ণ পরিমাণে নির্ভর করে চুল ও মাথার ত্বকের উপর।সপ্তাহে অন্তত ২ বার চুলে পেঁয়াজের রস ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাওয়া যায়।তবে অতিরিক্ত যদি চুল পড়ে তাহলে সর্বোচ্চ সপ্তাহে ৩ বার ব্যবহার করা যাবে।তবে প্রতিদিন আবার ব্যবহার করা যাবে না কারণ অতিরিক্ত কোন কিছুই ঠিক নয় কারণ প্রতিদিন ব্যবহার করার ফলে চুলের ত্বক শুকিয়ে যেতে পারে।নিয়মিতভাবে যদি চুলে পেঁয়াজের রস ব্যবহার চুল পড়া কমে যায়

চুল ঘন করতে পেঁয়াজের রসের কার্যকারিতা

চুল-ঘন-করতে-পেঁয়াজের-রসের-কার্যকারিতা
পেঁয়াজ রসের মধ্যে সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান থাকে যা চুলের মধ্যে থাকা ফলিকলগুলোকে শক্তিশালী করে এবং পাতলা চুলগুলো ধীরে ধীরে ঘন হতে শুরু করে।পেঁয়াজের রস মাথায় ব্যবহার করার ফলে মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিতভাবে পেঁয়াজের রস মাথায় ব্যবহার করলে দুর্বল ও চুলের ভেঙ্গে পড়া কমে যায় এবং চুল স্বাভাবিকভাবে বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি চুল স্বাস্থ্যজ্জ্বল,ঘন ও মজবুত হয়।

চুলের গোড়া মজবুত করতে পেঁয়াজের ভূমিকা

চুলের গোড়া শক্ত ও মজবুত করতে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ পেঁয়াজের রস থেকে পুষ্টি পাই।পেঁয়াজের রসের মধ্যে যেসব খনেজ উপাদান থাকে তা চুলে ব্যবহার করার ফলে দুর্বলতা কমে যায়।নিয়মিত যদি চুলে পেঁয়াজের রস মাসাজ করা হয় তাহলে স্কাল্পের রক্ত চলাচল বৃদ্ধি পায়।ফলে চুল পড়া কমে এবং চুল গোড়া থেকে শক্ত হয়।নিয়মিত যদি সঠিকভাবে চুলে পেঁয়াজের রস ব্যবহার করা হয় তাহলে একদম ভেতর থেকে স্থায়ীভাবে চুল পুষ্টি পায়।এতে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

চুলে পেঁয়াজের রস ব্যবহারে সতর্কতা

চুলে পেঁয়াজ রস ব্যবহারে উপকার পেলেও সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সবার ত্বক একই রকম না।চুলে পেঁয়াজের রস ব্যবহারের পূর্বে অবশ্যই একটু হাতে লাগিয়ে টেস্ট করে দেখতে হবে যে হাতে জ্বালাপোড়া বা চুলকানির মত কোন সমস্যা হচ্ছে কিনা।এমন কোন সমস্যা দেখা দিলে অবশ্যই ব্যবহার করা যাবে না। চুলে পেঁয়াজের রস সর্বোচ্চ ৩০ মিনিট রাখলে যথেষ্ট এরপর ধুয়ে ফেলতে হবে।


চোখে যদি ভুলবশত পেঁয়াজের রস চলে যায় তাহলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।পেয়াজ রস ব্যবহারের উপকার পাওয়া যায় বলে অতিরিক্ত ব্যবহার করা যাবে না কারণ অতিরিক্ত ব্যবহারে স্কাল্প শুকিয়ে যাই এজন্য সপ্তাহের সর্বোচ্চ দুই থেকে তিনবার ব্যবহার করার যাবে।যাদের ত্বক বেশি সংবেদনশীল তাদের পেয়াজের রস এর ব্যবহার পরিহার করাই উত্তম।

শেষ কথা:চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা

চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা নিয়ে আজকের আর্টিকেলে জানলাম পেঁয়াজের মধ্যে থাকা সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান আছে যা চুলে পুষ্টি যোগায় এবং নতুন চুল গজায় পাশাপাশি চুলের ভেঙ্গে পড়ার রোধ করে এবং চুল পড়ার পরিমাণ কমে যায়।তবে যাদের সেনসিটিভ তারা পেঁয়াজের রস চুলে ব্যবহার করা থেকে বিরত থাকবে বা ব্যবহার করা করবে অবশ্যই টেস্ট করে নিতে হবে।

চুলের যত্নের জন্য পেঁয়াজ একটি প্রাকৃতিক গুণসম্পন্ন পুষ্টি উপাদান।যা চুল পড়া কমাতে খুবই সহায়ক ভূমিকা পালন করে কারণ আমি নিজেও পেঁয়াজের রস চুলে ব্যবহার করি এবং খুব ভালো ফলাফল পেয়েছি চুল পড়া আগে তুলনায় অনেক কম।চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা নিয়ে আজকে আর্টিকেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ওয়েবসাইট"আর্টিকেল সুত্রা"ফলো দিয়ে রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url