সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলে আজ থেকে আপনি চিয়া সিড খাওয়া শুরু করবেন।চিয়া সিড,প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ একটি পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান।যা আপনার শরীরকে রাখবে সুস্থ এবং সতেজ।আজকে আর্টিকেলে আমরা জানবো চিয়া সিড কিভাবে খাবেন,কত পরিমানে খাবেন এ নিয়ে বিস্তারিত।
পোস্ট সূচিপত্র:সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
- চিয়া সিড কি
- চিয়া সিড খাওয়ার নিয়ম
- চিয়া সিড এর মধ্যে বিদ্যমান পুষ্টিগুণ
- সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
- ওজন কমাতে চিয়া সিড খাওয়ার কার্যকরীতা
- চিয়া সিড খাওয়ার সময় কখন
- হজম শক্তি বাড়াতে চিয়া সিড এর ভুমিকা
- গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া যাবে কি
- চিয়া সিড খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
- শেষ কথা:সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
চিয়া সিড কি
সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা সম্পর্কে জানার আগে আমরা জানবো চিয়া
সিড আসলে কি।চিয়া সিড হল মূলত এক ধরনের ছোট দানাদার বীজ।এটা সালভিয়া স্প্যানিকা
নামক উদ্ভিদের ফল থেকে পাওয়া যায়।এ উদ্ভিদটি মূলত মরুভূমি অঞ্চলে জন্মে।চিয়া
সিড অনেকটা দেখতে তকমা দানার মত কিন্তু তকমা দানা নয়।বর্তমানে এটি সুপার ফুড
হিসেবে আমাদের দেশে খুবই পরিচিত।চিয়া সিড এর মধ্যে প্রচুর পরিমাণে
ফাইবার,প্রোটিন,ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
চিয়া সিড খাওয়ার নিয়ম
চিয়া সিড প্রচুর পরিমাণে পুষ্টিগণ সম্পন্ন হওয়ায় সুপার ফুড হিসেবে বেশ
জনপ্রিয়।তবে যতই পুষ্টিগুণ সম্পন্ন হোক না কেন সঠিকভাবে সঠিক নিয়মে খেতে
হবে।চিয়া সিড খাওয়ার নিয়ম নিচে দেওয়া হলঃ
- চিয়া সিড সরাসরি খাওয়া যায় তবে সরাসরি শুকনো চিয়া সিড না খাওয়াই সবথেকে ভালো।কারণ শুকনো খাওয়ার কারণে খাদ্য নালীতে পানি শোষণ সমস্যা সৃষ্টি করে।
- পানিতে ভিজিয়ে মূলত চিয়া সিড খাওয়া হয়।এক গ্লাস পানিতে এক থেকে দুই চামচ চিয়া সিড ৩০ মিনিট মতো ভিজিয়ে রাখলেই খাওয়ার উপযোগী হবে।এর সাথে মধু মিশিয়েও খাওয়া যেতে পারে।
- স্মুদি বা ফলের জুসের সাথে মিশিয়েও খাওয়া যায়।এতে ফলের জুস আরও বেশি পুষ্টি এবং সম্পন্ন হয়ে যায়।
-
সালাদের সাথে মিশিয়ে খাওয়া যায় এতে সালাদের যেমন টেস্ট আসে তেমনি পুষ্টি
ও পাওয়া যায়।
- দইয়ের সাথে মিশিয়ে খেলে এটি খুবই একটি স্বাস্থ্যকর খাবার।
চিয়া সিড এর মধ্যে বিদ্যমান পুষ্টিগুণ
-
চিয়া সিড এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খাবার হজমে সাহায্য করে
এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
- চিয়া সিড এ ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে এটি হার্ট ভাল রাখে।
-
প্রোটিন থাকে চিয়া সীড এর মধ্যে যা শরীরের পেশি গঠন এবং শক্তি বৃদ্ধি করতে
সাহায্য করে।
-
চিয়া সিড এর মধ্যে যে ক্যালসিয়াম থাকে তা হাড় ও দাঁত মজবুত রাখতে কোন
ভূমিকা পালন করে।
-
আইরন থাকে যা রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে।
-
ম্যাগনেসিয়াম নামক খনিজ উপাদান থাকে যা বিভিন্ন এনজাইম এর কাজ সঠিকভাবে
করে।
- চিয়া সিড এ পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
- সকালে খালি পেটে চিয়া সিড খেলে শরীর শক্তি পায় এবং শরীর সতেজ এবং ফ্রেশ থাকে।
-
প্রচুর ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এবং হজম
ভালো হয়।
-
এটি খেলে পেট ভরা থাকে এতে ক্ষুধার পরিমাণ কমে যায়।
-
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
সাহায্য করে।
-
এটি শরীরের মধ্যে থাকা বিষাক্ত পদার্থ গুলোকে বের করতে সাহায্য করে।
- গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।
- এটি ওজন কমাতে সাহায্য করে।
-
প্রতিনিয়ত চিয়া সীড খেলে ব্লাড সুগারের পরিমাণ স্বাভাবিক থাকে এবং
ডায়াবেটিস এর ঝুঁকি কমে।
- চুল,ত্বক ও নক সুন্দর রাখতে সাহায্য করে।
ওজন কমাতে চিয়া সিড খাওয়ার কার্যকরীতা
ওজন কমাতে চিয়া সিড বেশ কার্যকরী ভূমিকা পালন করে কারণ চিয়া সিড প্রচুর
পুষ্টিগণ সমৃদ্ধ একটি খাদ্য উপাদান।এটি প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ এবং
প্রোটিন থাকায় এটি খাওয়ার পর পেট ভরা থাকে এবং ক্ষুধা কম লাগে।পানির সাথে
মিশিয়ে খেলে পাকস্থলীতে জায়গা করে যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে
নিয়মিতভাবে যদি খাওয়া যায় তাহলে ওজন নিয়ন্ত্রণের রাখা সম্ভব।
চিয়া সিড খাওয়ার সময় কখন
চিয়া সিড যতই পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য উপাদান হোক না কেন সঠিক সময় মত না
খেলে তা কোন কাজে আসবে না। চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিচে দেওয়া হলঃ
- সকাল বেলায় চিয়া সিড ভেজানো পানি খেলে শরীরে মেটাবলিজম বাড়ে এবং পেট ভরা থাকে।
-
ব্যায়াম করার আগে চিয়া সিড খেলে শরীরে এনার্জি থাকে।
- চিয়া সিড এ ফাইবার থাকায় সকালের নাস্তা,ওটস কিংবা ফলের সঙ্গে মিশে খাওয়া যেতে পারে।
-
দুপুরে খাওয়ার কিছুক্ষণ আগে চিয়া সীড খেলে ক্ষুধার পরিমাণ কমিয়ে দেয়
এতে অতিরিক্ত খাওয়া থেকে অভ্যাস কমে যায়।
- রাতে খাওয়ার পর চিয়া সিড খেলে খাবার হজম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেগুলো নিয়ন্ত্রণে আসে।
হজম শক্তি বাড়াতে চিয়া সিড এর ভুমিকা
চিয়া সিড এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। নিয়মিত ভাবে যদি খাওয়া হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।চিয়া সিড খেলে হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়া গুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে।এছাড়া এটি নিয়মিত ভাবে খেলে পেট ফাঁপা সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।প্রতিদিন সকালবেলা যদি চিয়া সিড ভেজানো পানি খাওয়া হয় তাহলে পেটের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।এজন্য হজম শক্তি বাড়াতে প্রতিদিন পরিমাণ মতো চিয়া সিড হওয়া উচিত এতে ভালো উপকার পাওয়া যাবে।
গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া যাবে কি
গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া অনেক উপকারি তবে পরিমাণ মতো খেতে হবে।চিয়া
সিড এরমধ্যে ফাইবার,ক্যালসিয়াম ও আয়রন থাকে যা একজন গর্ভবতী মায়ের
পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।এর মধ্যে বিদ্যমান প্রোটিন গর্ভস্থ শিশুর
বুদ্ধির বিকাশের সাহায্য করে।তবে অতিরিক্ত যদি আবার খাওয়া হয় তাহলে পেট
ফাঁপা সমস্যা দেখা যায়।তাই প্রতিদিন খেতে হবে কিন্তু পরিমান মত।তবে কার যদি
সমস্যা থাকে তাহলে তাহলে অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিতে হবে।
চিয়া সিড খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
চিয়া সিড পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য উপাদান হওয়া সত্ত্বেও সবার ক্ষেত্রে একই রকম কার্যকর প্রভাব ফেলে না।কারণ সবার শারীরিক অবস্থা একই নয়।অনেকের ক্ষেত্রে আবার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।নিচে কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করা হলোঃ
আরো পড়ুনঃছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
- অনেকের ক্ষেত্রে হজমে সমস্যা হতে পারে।অতিরিক্ত পরিমাণে যদি খাওয়া হয় তাহলে পেটে গ্যাসের সমস্যা হয় এমনকি ডায়রিয়া ও হতে পারে।
-
কারো কারো এলার্জিজনিত সমস্যা থাকতে পারে।এতে ত্বকে চুলকানি বা শ্বাসকষ্ট হতে
পারে।
-
চিয়া সিড এর মধ্যে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড যার রক্ত পাতলা করে দেয়।
- এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এজন্য যাদের নিম্ন রক্তচাপ জনিত সমস্যা আছে তারা অবশ্যই সতর্ক থাকবে।
শেষ কথা:সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা
আজকের আর্টিকেলে আমরা সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা সম্পর্কে
জানলাম।এর মধ্যে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান থাকে সেগুলো সম্পর্কে বিস্তারিত
জেনেছি।এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী।এটি খেলে পেট ভরা থাকে এবং
ক্ষুধা কম লাগে।
আমরা যদি প্রতিনিয়ত নিয়ম করে পরিমাণ মতো চিয়া সীড খাই তাহলে শরীরের জন্য
অনেক উপকার।তবে অতিরিক্ত খাওয়া যাবে না এতে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে
পারে।এজন্য পরিমিত পরিমাণে খেতে হবে।আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্ট করে জানাবেন এবং এরকম তথ্যবহুল কন্টেন্ট করতে আমার
ওয়েবসাইট"আর্টিকেল সুত্রার"পেজ নিয়মিত ভিজিট করুন।



আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url