সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটি উপাদান।

সকালে-খালি-পেটে-কাঁচা-ছোলা-খাওয়ার-উপকারিতা

আজকের আর্টিকেলে আমরা সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা, কাঁচা ছোলার মধ্যে থাকা পুষ্টিগুণ, কাঁচা ছোলা সঠিক নিয়মে খাওয়ার পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

পোস্ট সূচিপত্রঃসকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা 

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা অনেক কারণ কাঁচা ছোলা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি প্রাকৃতিক খাবার।ছোলা আমরা সাধারণত সবাই খেতে পছন্দ করি।ছোলা আমরা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকি কাঁচা ছোলা খেয়ে থাকি রান্না করে খেয়ে থাকি।তবে কাঁচা ছোলা উপকারিতা সবথেকে বেশি।সকালে যদি আমরা খালি পেটে কাঁচা ছোলা খেয়ে থাকি তাহলে শরীরে খুব ভালো একটা প্রভাব ফেলে।এখন নিচে আমরা সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানব।
  • হজম শক্তি বৃদ্ধিতেঃসকাল বেলায় যদি খালি পেটে কাঁচা ছোলা খাওয়া হয় তাহলে হজম শক্তি বাড়ে। যাদের হজমের সমস্যা তারা যদি নিয়মিত সকলে খালি পেটে কাঁচা ছোলা খাই তাহলে কি সমস্যা থেকে তারা মুক্তি পাবে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণঃযারা ডায়বেটিস আক্রান্ত তারা সকালবেলায় খালি পেটে কাঁচা ছোলা খেতে পারে।কারণ কাঁচা ছোলা খেলে রক্তের শর্করার পরিমাণ কমায় যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।এজন্য ডায়াবেটিস রোগীদের নিয়মিত সকাল বেলায় খালি পেটে কাঁচা ছোলা খাওয়া উচিত।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেঃযাদের উচ্চ রক্তচাপ এর সমস্যা আছে তাদের সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা পাবে।কারণ কাঁচা ছোলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।
  • কোষ্ঠকাঠিন্য দূর করতেঃঅনেকে আছেন যারা কোষ্ঠকাঠিন্য এর সমস্যায় ভোগেন।তারা যদি নিয়মিত সকালে খালি পেটে কাঁচা ছোলা খাই তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে পরিত্রাণ পাবে।
  • ওজন নিয়ন্ত্রণঃকাঁচা ছোলাতে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে।তাই যাদের ওজন বেশি তারা যদি নিয়মিত সকালে খালি পেটে কাঁচা ছোলা খায় তাহলে ওজন অনেকটা নিয়ন্ত্রণে আসবে।
  • হার্টের সুস্থতাঃযেসব মানুষ হার্টের সমস্যায় ভুগছে তাদের নিয়মিত কাঁচা ছোলা খাওয়া দরকার। কাঁচা ছোলা খেলে শরীরের কোলেস্টেরলের পরিমাণ কমে যায়।এর ফলে হার্ট অ্যাটাকে সমস্যা অনেক কমে যাই।
  • ক্যান্সার প্রতিরোধঃকাঁচা ছোলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।এটি ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে।তাই সকালে যদি নিয়মিত খালি পেটে কাঁচা ছোলা খাওয়া যায় তাহলে এই মরণব্যাধি রোগ ক্যান্সার প্রতিরোধ করা যাবে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতাঃকাঁচা ছোলার মধ্যে পুষ্টি উপাদান হিসেবে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।এজন্য নিয়মিত সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া উচিত এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
  • জেনেটিক সমস্যা দূরঃকাঁচা ছোলা জেনেটিক সমস্যা দূরীকরণে খুবই ভালো কাজ করে কারণ কাঁচা ছোলার মধ্যে ফোলেট থাকে যা জেনেটিক সমস্যা দূর করে।প্রতিদিন সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা খাওয়া উচিত।

সকাল বেলায় কাঁচা ছোলা খাওয়ার সঠিক নিয়ম

কাঁচা ছোলা খাওয়ার সাধারণত কোন নিয়ম নেই যে এই নিয়মে খেতে হবে বা এই নিয়মে খেলে উপকার পাওয়া যাবে।আমাদের যার যেমন ইচ্ছা সেভাবে খেতে পারি।পরিষ্কার কাঁচা ছোলা রাতের বেলায় পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে।সকালে ঘুম থেকে উঠে সেই ভিজিয়ে রাখা কাঁচা ছোলা গুলো খালি পেটে খাবেন।এভাবে কাঁচা ছোলা খাওয়া খুবই উপকারী আবার আপনি যদি চান কাঁচা ছোলার সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন এতে মধু তে থাকা পুষ্টি উপাদান ও এর সাথে যোগ হবে।আবার কাঁচা ছোলার সাথে সামান্য পরিমাণ লবণ বা লেবু মিশিও আপনি খেতে পারেন।


এছাড়া আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন কারণ অঙ্কুরিত ছোলা শরীরের জন্য বেশ উপকারী।রাতের বেলায় ছোলা ভিজিয়ে রাখুন।সকালে সেই ছোলা পানি থেকে থেকে একটি কাপড় দিয়ে ছেঁকে নিবেন।তারপর সে কাঁটা ছোলা গুলো একটি পাত্রে এক থেকে দুই দিনের জন্য রেখে দিন।এরপর দেখা যাবে অংকুর বের হবে।এরপর সেই অঙ্কুর বের হওয়া ছোলা গুলো খাবেন।অঙ্কুরিত ছোলাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে।আর এভাবে ছোলা খেলে আমাদের শরীরে হজম শক্তি দ্রুত বৃদ্ধি পায়

প্রতিদিন কি পরিমান কাঁচা ছোলা খেতে হয়

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা অনেক বেশি আমাদের শরীরের জন্য।তবে সবকিছুই পরিমাণ মতো খেতে হবে।অতিরিক্ত কোন কিছুই শরীরের জন্য ভালো নই কারণ যেটা পরিমাণমতো খেলে শরীরের জন্য ভালো কাজ করবে সেটা যদি আবার অতিরিক্ত পরিমাণে খাওয়া যায় সেটাই আবার শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
প্রতিদিন-কি-পরিমান-কাঁচা-ছোলা-খেতে-হয়
পরিমাণ মতো ছোলা খেতে হবে যেটা আমাদের শরীরের কার্যকারী প্রভাব ফেলবে।একজন ব্যক্তি প্রতিদিন ২৫-৩০ গ্রাম ছোলা খেতে পারবে।এর বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হবে।বিভিন্ন রকম অসুখ-বিসুখ দেখা দিতে পারে।এজন্য পরিমাণমতো খেতে হবে যেন শরীর সুস্থ থাকে।এছাড়া যারা ছোলা খেলে বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত হয় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

কাঁচা ছোলার মধ্যে থাকা পুষ্টিগুণ

কাঁচা ছোলা  বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর একটি খাদ্য উপাদান।এজন্য প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস করবেন।এটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি স্বাস্থ্যকর খাবার।কাঁচা ছোলার মধ্যে যেসব পুষ্টি উপাদান থাকে তা নিচে দেওয়া হলঃ
  • প্রোটিন
  • ফাইবার
  • কার্বোহাইড্রেট
  • আইরন
  • ক্যালসিয়াম
  • ম্যাগনেসিয়াম
  • পটাশিয়াম
  • ফসফরাস
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • ফলেট
  • অল্প পরিমাণে ফ্যাট

অতিরিক্ত পরিমাণে কাঁচা ছোলা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া

অতিরিক্ত পরিমাণে কোন কিছু খাওয়াই ঠিক না সেটা স্বাস্থ্যের জন্য ভালো খাবারই হোক না কেন।ঠিক তেমনি অতিরিক্ত পরিমাণে কাঁচা ছোলা খেলে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে।বেশি পরিমাণে যদি কাঁচা ছোলা খাওয়া হয় তাহলে পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বা পেট ফাঁপা ফাঁপা ভাব ও অস্বস্তি হয়।কারণ ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ ছোলা খাওয়ার কারণে সমস্যা হয় এর ফলে ডায়রিয়া বা পেট ব্যথা করতে পারে।কাঁচা ছোলা যদি ভাল


মত না ভিজে আবার সিদ্ধ করার ক্ষেত্রেও যদি ভালোমতো সিদ্ধ না হয় তাহলে বাধা জমে সমস্যা দেখা দিতে পারে।অনেকের বমি বমি ভাব বা পেটে ভারি লাগার মত সমস্যা দেখা দিতে পারে।যারা কিডনি সমস্যায় আক্রান্ত তাদের জন্য তাদের জন্য অতিরিক্ত পরিমাণে ছোলা খাওয়া শরীরের ক্ষতির কারণ হতে পারে এজন্য তাদের এই কাঁচা ছোলা খাওয়া এড়িয়ে চলা উচিত।আবার অনেকের এলার্জির সমস্যা রয়েছে দেখা যায় যে কাঁচা ছোলা খেলে এলার্জি সমস্যা দেখা দেয় তারা এড়িয়ে চলতে পারেন।

খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার গুরুত্ব 

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার গুরুত্ব অনেক শারীরিক সুস্থতার জন্য ঘুম থেকে ওঠার পর যদি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খাওয়া হয় তাহলে শরীর খুব সহজেই শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি কাঁচা ছোলা থেকে গ্রহণ করতে পারে।কাঁচা ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে যা হজমকে শক্তিশালী করে এবং পেট পরিষ্কার রাখে।অনেক সময় দেখা যায় যে খালি পেটে ছোলা খেলে পেট ভরা থাকে এতে অন্যান্য খাবার খাওয়ার অভ্যাস অনেক কমে যায়।সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে,

শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং ডায়াবেটিস এর পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।কাঁচা ছোলাতে প্রচুর পরিমাণে আইরন এবং ফলেট থাকে যা রক্ত তৈরি করতে খুবই সহায়ক এদের শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি ভাব দূর হয়।এছাড়া যদি প্রতিনিয়ত নিয়ম করে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া হয় এতে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ সবল থাকে।

কাঁচা ছোলা নাকি সিদ্ধ ছোলার পুষ্টি গুণ বেশি

ছোলা খুবই স্বাস্থ্যসম্মত একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উপাদান।যা আমাদের শরীরের পুষ্টি সরবরাহে খুবই সহায়ক ভূমিকা পালন করে।ছোলা অনেকভাবে খাওয়া যায় তবে আমরা যে যার মত পছন্দমত খেয়ে থাকি অনেকের সিদ্ধ ছোলা খেতে পছন্দ করে আবার অনেকে কাঁচা ছোলা খেতে পছন্দ করে।তবে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা অনেক।পুষ্টির দিক দিয়ে কাঁচা ছোলা ও সিদ্ধ ছোলার মধ্যে কিছু পার্থক্য রয়েছে।নিচে কাঁচা ছোলা ও সিদ্ধ ছোলার মধ্যকার পার্থক্য আলোচনা করা হলোঃ
কাঁচা-ছোলা-নাকি-সিদ্ধ-ছোলার-পুষ্টি-গুণ-বেশি
১।কাঁচা ছোলা
  •  কাঁচা ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন,ভিটামিন,ফাইবার এবং খনিজ উপাদান থাকে।  
  • কাঁচা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে এন্টি নিউট্রিয়েন্ট থাকে যা পুষ্টি শোষণ করতে বাধা দান করে।
  • কাঁচা ছোলার আর একটা সমস্যা হজমে সমস্যা সৃষ্টি করে, গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা অনেক সময় পেট ফোলা হয়।
  • এজন্য কাঁচা ছোলা শরীরের জন্য উপকারী হলেও একটু সাবধানে খেতে হবে ।        
২।সিদ্ধ ছোলা
  • ছোলা সিদ্ধ করার জন্য ছোলার মধ্যে থাকা অ্যান্টিনিউট্রিয়েন্ট এর পরিমাণ অনেক কমে যায় এজন্য ছোলার মধ্যে থাকা প্রোটিন,আইরন এবং ক্যালসিয়াম খুব সহজে শোষণ হয়।
  • সিদ্ধ ছোলা খেলে হজমের কোন সমস্যা হয় না আবার পেটের সমস্যাও খুব কম।
  • ছোলা সিদ্ধ করার ফলে যদিও ভিটামিন এর পরিমাণ কিছুটা কমে যায় কিন্তু খাবার জন্য অনেকটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত।

কাঁচা ছোলা খেলে কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়

শরীরের জন্য অনেক উপকারী একটি পুষ্টি উপাদান হলেও অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়।কাঁচা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার,প্রোটিন এবং কার্বোহাইড্রেট এর থাকে যা হজম করতে সময় নেই।তাই হঠাৎ করে যদি বেশি পরিমাণে কাঁচা ছোলা খাওয়া হয় পাকস্থলীর ওপর বেশি চাপ পড়ে এবং তখন পেটে গ্যাসের সমস্যা,পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে।


কাঁচা ছোলার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে এমন উপাদান(যেমনঃরেফিনোজ)থাকে,যার কারণে পেটে গ্যাসের সৃষ্টি হয়।এর ফলে অনেক সময় বুক জ্বালাপোড়া,ঢেকুর,বদহজম বা পেট ব্যথার মতো সমস্যার সৃষ্টি হয়।বিশেষ করে তাদের ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যায় যাদের গ্যাস্ট্রিক,এসিডিটি বা হজমের সমস্যা আগে থেকেই রয়েছে তাদের ক্ষেত্রে কাঁচা ছোলা খেলে এ সমস্যারও বেশি হয়।

সঠিক নিয়মে যদি কাঁচা ছোলা খাওয়া যায় তাহলে এ সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। ছোলা সাধারণত যদি ৮-১০ ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে ছোলা অনেক নরম হবে ফলে হজমে সমস্যা হবে না। আর ছোলা অল্প পরিমাণে খেতে হবে এবং ভালো করে চিবিয়ে খেতে হবে যেন ভালোমতো হজম হয়। আর যদি সমস্যা হয় কাঁচা ছোলার বদলে সিদ্ধ ছোলা খেতে হবে।

ওজন কমাতে কাঁচা ছোলা খাওয়ার গুরুত্ব

ওজন কমানোর জন্য কাঁচা ছোলা খুবই উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাদ্য উপাদান। কাঁচা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আর এবং প্রোটিন থাকে যার কারণে কাঁচা ছোলা খেলে পেট ভারি ভারি ভাব লাগে এবং ক্ষুধা লাগে না। এজন্য দেখা যায় খাওয়ার রুচি কমে যায় যার ফলে শরীরে ক্যালরি কম আসে। তবে যারা ওজন কমাতে চাই তাদের জন্য প্রাকৃতিকভাবে খাবার পরিমিত খেয়ে ডায়েট কন্ট্রোল করা সব থেকে ভালো উপায়।

যদিও ছোলাতে ক্যালরির পরিমাণ কম থাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণ সমৃদ্ধ।কাঁচা ছোলা খেলে শরীরে একটা বাড়তি শক্তি আসে এবং শরীরে ফ্যাট বৃদ্ধি পায় না।ছোলা খেলে হজম শক্তি কম হয় এজন্য রক্তে শর্করার মাত্রা বাড়ে না এবং শরীরে চর্বি জমার সম্ভাবনা অনেক কম থাকে।প্রতিদিন যদি নিয়ম করে কাঁচা ছোলা খাওয়া হয় এতে হজম শক্তি ভালো থাকে,কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে।

শেষ কথাঃসকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কি এগুলো আমরা আজকের আর্টিকেল এর মাধ্যমে জানতে পারলাম।এছাড়া এর মধ্যে থাকা পুষ্টিগুণ,অতিরিক্ত পরিমাণে খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া, প্রতিনিয়ত কতটুকু খাওয়া উচিত এগুলো সম্পর্কেও আমরা জানলাম।সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা অনেক কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বিদ্যমান থাকে।

আমাদের প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া উচিত।তবে পরিমাণ মতো খাওয়া উচিত।কারণ পরিমাণ মতো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অতিরিক্ত পরিমাণ খেলে আবার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আর্টিকেল পেতে "আর্টিকেল সুত্রা" ওয়েবসাইট এর সাথে যুক্ত থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url