মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমান অনলাইন ইন্টারনেটের যুগে মাসে ২০ হাজার টাকা আয় করা আর এখন তেমন কোনো কঠিন বিষয় নাই।অনেক উপায় আছে যেখান থেকে আমরা খুব সহজেই ইনকাম করতে পারব।সব থেকে সহজ মাধ্যম হলো অনলাইন প্লাটফর্ম এর ব্যবহার।চলুন আজকের আর্টিকেলে আমরা মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কি কি সেগুলো সম্পর্কে জানব।
পোস্ট সূচিপত্র:মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
- মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
- ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার থেকে টাকা আয়
- আপওয়ার্ক থেকে মাসে টাকা আয় করার সহজ উপায়
- কনটেন্ট রাইটিং করে ইনকাম করার উপায়
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম
- ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয়
- ফ্রিল্যান্সিং করে মাসে ২০ হাজার টাকা ইনকাম করার উপায়
- অনলাইন প্লাটফর্মে নিজের পণ্য বিক্রি করে ইনকাম
- মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করার কাজ করে টাকা ইনকাম
- শেষ কথা:মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কথাটি শুনে একটু অবাক হচ্ছেন তাই না?আজকের সময়ে এসে মাসে ২০ হাজার টাকা আয় করা তেমন কোন কঠিন বিষয় নয় শুধুমাত্র সঠিক পথে কাজ করতে হবে।আমরা মনে করে থাকি টাকা ইনকাম করা মানেই চাকরি করতে হবে কিন্তু আসলে বিষয়টা এমন না।বর্তমান অনলাইনে যুগে এসে আমাদের এ ধারণা একদম ভুল।
অনলাইন থেকেও আমরা খুব সহজে ইনকাম করতে পারি।এখন আমাদের সবার কাছেই মোবাইল বা ল্যাপটপ থাকি আমরা এই দুটি জিনিস থাকলেই ঘরে বসে অনলাইনে কাজ করতে পারব।অনলাইন থেকে ফ্রিল্যান্সিং,কন্টেন্ট রাইটিংবা ডাটা এন্ট্রি এর মত ছোট ছোট কাজ করে আমরা টাকা ইনকাম করতে পারি।শুরুর দিকে হয়তো বা ইনকামের পরিমাণটা খুব কম হতে পারে।
কিন্তু আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ইনকামের পরিমাণও বাড়তে থাকবে।তাই ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে।প্রতিদিন এই অনলাইনে সময় দিতে হবে এবং নতুন কিছু শিখতে হবে।প্রতিনিয়ত নতুন কিছু শিখে শিখে আপনার স্কিল বাড়াতে হবে।আপনার স্কিল যদি ভালো থাকে একসময় দেখা যাবে খুব সহজেই আপনি মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারছেন।
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার থেকে টাকা আয়
বর্তমান সময়ের জনপ্রিয় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এর মধ্যে ফাইবার অন্যতম।যেখানে আপনি আপনার নিজের স্কিল কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন।ফাইভারে গ্রাফিক ডিজাইনের কাজ,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং এগুলোর দক্ষতা থাকলে খুব সহজেই কাজ পাওয়া যায়।এজন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হল ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে সুন্দর করে তেমন একটা প্রোফাইল থাকবে যেন প্রোফাইল দেখে ক্লাইন্ট তোমার কাজের উপর বিশ্বাস করতে পারে।
এরপর"গিগ"তৈরি করতে হবে অর্থাৎ তুমি যে কাজগুলো পারো বা তুমি যে সার্ভিসগুলো দিবে সেগুলো লিখতে হবে এবং তুমি কাজের জন্য কত টাকা করে নিবে সেটাও সেখানে পরিষ্কারভাবে লিখে রাখতে হবে। কাজ করা শুরুর দিকে একটু টাকার পরিমাণ কম রাখতে হবে এতে বায়রা আগ্রহী হয়ে কাজ দিবে এবং ভালো একটা রিভিও আসবে।রিভিউ যত ভালো হবে আপনার কাজ তত আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার ইনকামের পরিমাণও বাড়তে থাকবে।
আপনি যদি একবার কোন ক্লায়েন্টের কাজ সুন্দর মত করে দিতে পারেন এবং সঠিক সময়ে সাবমিট করেন তাহলে দেখা যাবে আপনি পুনরায় তার কাছ থেকে আবার কাজ পাবেন।যেহেতু ফাইবারের পেমেন্ট পাওয়া যায় ডলারের তাই বাংলাদেশি টাকাতে ডলার অনেক বেশি টাকা হয়।তাই ধৈর্য ধরে যদি সময় মতো কাজ করা যায় তাহলে ফাইবার থেকে অনেক টাকা ইনকাম করা যাবে এবং তখন মাসে ২০ হাজার টাকা ইনকাম খুবই সহজ বিষয়।
আপওয়ার্ক থেকে মাসে টাকা আয় করার সহজ উপায়
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের আরো একটি জনপ্রিয় সাইট হলো আপওয়ার্ক।অনেক বড় বড় ক্লায়েন্ট আছে যাদের জন্য আপওয়ার্ক হলো খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং সাইট কারণ আপওয়ার্কে তারা তাদের কাজের জন্য ফ্রিল্যান্সার খুঁজে থাকে।এখানে দীর্ঘমেয়াদি কাজ করা যায় সেটা নির্ভর করে সম্পন্ন নিজের উপর।আপওয়ার্কে কাজ করার জন্য সুন্দর একটি প্রোফাইল তৈরি করতে হবে যেখানে নিজের স্কিল গুলো সুন্দর মত সাজিয়ে গুছিয়ে উল্লেখ করতে হবে।নিজের অভিজ্ঞতাকে সুন্দর মত তুলে ধরতে হবে।
আরো পড়ুনঃফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়
এগুলো দেখে একজন বায়ার কাজ দেয়ার সিদ্ধান্ত নিবে।প্রোফাইলটাই কাজের সুযোগ সৃষ্টি করবে এজন্য প্রোফাইল যত সুন্দর হবে কাজের অভিজ্ঞতা যত সাজানো গোছানো হবে তত দ্রুত কাজ পাওয়া যাবে।আপওয়ার্কে কাজ পাওয়ার মূল বিষয় হলো সুন্দর মত প্রোপোজাল পাঠানো জানতে হবে।আপনি যে কাজটা পারেন বা আপনার যে স্কিল আছে সেগুলো সুন্দর মত তাদের কাছে তুলে ধরতে হবে।আপনি যে বায়ারের কাজ করবেন তার কাজের সমস্যার সমাধান কিভাবে দেবেন সেগুলো বুঝিয়ে বলতে হবে।
এগুলো দেখেই একজন বায়ার আপনাকে কাজ দেয়ার প্রতি ইন্টারেস্ট হবে।ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস কাজের মজাই হল এখানে ধরা বাধা কোন কাজে টাইম নেই ইচ্ছামত যে কোন সময় কাজ করা যাই। আবার এর পেমেন্ট হয় ডলারে যা বাংলাদেশী অনেক টাকা হয়।নিয়মিত যদি ধৈর্য ধরে কাজ করা যায় আর প্রতিনিয়ত যদি অন্তত ৫ ঘন্টা করে টাইম দেওয়া যায় তাহলে খুব সহজেই মাস শেষে ২০ হাজার টাকা ইনকাম করা যাবে।পাশাপাশি কাজের যত অভিজ্ঞতা বাড়বে ইনকাম তত বাড়তে থাকবে।
কনটেন্ট রাইটিং করে ইনকাম করার উপায়
আমাদের হাতে থাকা মোবাইল আমরা এমনি স্ক্রল করে টাইম নষ্ট করি কিন্তু এই মোবাইল দিয়েই আমরা লেখালেখি করে টাকা ইনকাম করতে পারি।যেটাকে বলে কনটেন্ট রাইটিং।তবে এজন্য যেকোনো বিষয়ে কনটেন্ট লেখার উপর অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে।আপনি আপনার পছন্দমত যে কোন একটি নিস নিয়ে কনটেন্ট ব্লগ,ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে লেখালেখি করে আয় করতে পারেন।বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই কনটেন্ট রাইটিং এর কাজ করা যায়।
মার্কেটপ্লেসে ক্লায়েন্ট খুঁজে দেখতে হবে যারা কনটেন্ট লেখানোর জন্য আগ্রহী।ভালো মনের যদি কনটেন্ট লেখা যায় এতে কাজের চাহিদা বাড়ে এবং ক্লাইন্টরা আগ্রহী হয়।নিয়মিতভাবে যদি কন্টেন্ট লেখা হয় তাহলে ভালো একটা ইনকাম করা যাবে।অবসর টাইমে এই কনটেন্ট রাইটিং এর কাজ করে খুব সহজে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম
সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক,টুইটার ও ইনস্টাগ্রাম ইত্যাদি বুঝি।বর্তমান অনলাইনে যুগে প্রায় সকল ব্যবসা-বাণিজ্য এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা হয়।এর ফলে দিন দিন সোশ্যাল মিডিয়া মার্কেটের চাহিদা বাড়ছে।সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ হল পেজ ম্যানেজ করা,পোস্ট ডিজাইন করা এবং বিজ্ঞাপন চালানো।এগুলো খুব বেশি কঠিন কাজ না একটু শিখলে এগুলো ইজি মনে হবে।
বর্তমানে ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে যেগুলো থেকে খুব সহজেই এই কাজগুলো শেখা যাবে।লোকাল মার্কেটপ্লেশে এই কাজগুলো করে খুব সহজে ইনকাম করা যাবে।এছাড়া ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার,আপওয়ার্ক এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেক কাজ রয়েছে যে কাজগুলো করে আপনি খুব সহজেই মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয়
বর্তমান সময়ে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হল ইউটিউব এর পাশাপাশি ইউটিউব ভিডিও এর মাধ্যমে বর্তমানে অনেকেই ইনকাম করছে।দৈনন্দিন জীবনে মানুষ যে কাজগুলো করছে সেগুলোকে ভিডিও বা রিল আকারে ইউটিউবে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করছে।ইচ্ছা মত যে কোনো বিষয় যেমনঃরান্না,স্বাস্থ্য,পড়াশোনা, বিউটি টিপস এগুলো দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে খুব সহজে বর্তমানে টাকা ইনকাম করা যাচ্ছে।এসব ভিডিও করার জন্য যে অনেক দামি ফোন বা ক্যামেরার প্রয়োজন তা না স্মার্টফোন দিয়েই খুব সহজে ভিডিওগুলো করা যায়।
আরো পড়ুনঃফর্সা হওয়ার সবচেয়ে ভালো সাবান
তবে ভিডিও বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেন ভিডিও কোয়ালিটি সুন্দর হয়,কথাবার্তা যেন স্পষ্ট সুন্দর হয়।কারণ ভিডিও সুন্দর হলে দর্শক তা আগ্রহের সাথে দেখবে।আর আরো একটা মেইন বিষয় হলো ভিডিও প্রতিনিয়ত ছাড়তে হবে এতে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে পাশাপাশি ধৈর্য ধরে কাজ করতে হবে। ইউটিউব থেকে আয় করার প্রথম শর্ত হলো মনিটাইজেশন চালু করতে হবে।আর মনিটাইজেশন চালু করার জন্য ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।
মনিটাইজেশান এর এই শর্তগুলো পূরণ করার পর youtube আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিবে আর এই বিজ্ঞাপন থেকেই আপনার ইনকাম হবে।এছাড়া অ্যাফিলেট মার্কেটিং,স্পন্সর এবং রিভিউ ভিডিও করেও টাকা ইনকাম করা সম্ভব।যদি প্রতিদিন নিয়মিত ভিডিও ইউটিউব চ্যানেল দেয়া হয় তাহলে খুব দ্রুত চ্যানেলে সাবস্ক্রাইবার এর সংখ্যা বাড়বে চ্যানেল বড় হবে।অনেকেই এখন খুব সহজে ইউটিউব ভিডিও দেখে আমার ২০ হাজার টাকা আয় করছে।বড় কথা হলো ধৈর্যের সাথে কাজ করতে হবে।
ফ্রিল্যান্সিং করে ২০ হাজার টাকা ইনকাম করার উপায়
ফ্রিল্যান্সিং মানে হল মুক্ত পেশা বা স্বাধীনভাবে কাজ করা।যেখানে কাজ করার জন্য কোন ধরা বাধা নিয়ম থাকবে না।নিজের ইচ্ছা মত কাজ করা যাবে।ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইন,ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং আরো অনেক ধরনের কাজ রয়েছে।এ কাজগুলো করে খুব সহজেই মাস শেষে ভালো টাকা ইনকাম করা যাবে।ফ্রিল্যান্সিং সেক্টরের কাজ করার জন্য প্রথম শর্তই হল যে কোন একটি বিষয়ে ভালো স্কিল থাকতে হবে।
সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।এই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে মার্কেটপ্লেসে কাজ করা যাবে।প্রথম দিকে ইনকাম কম হলেও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ইনকামের পরিমাণও বাড়তে থাকবে।নিয়মিতভাবে যদি ধৈর্য সহকারে কাজ করা যায় তাহলে মাস শেষে ২০ হাজার টাকা এমন কি এর থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব।
অনলাইন প্লাটফর্মে নিজের পণ্য বিক্রি করে ইনকাম
বর্তমানে অনলাইনের ব্যাপারে এত বেশি যে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এখন অনেকেই ঘরে বসে নিজের পণ্য বিক্রি করতে পারছে।বিভিন্ন ধরনের হ্যান্ড মেড জিনিসপত্র, কাপড়,খাবার,কসমেটিক ইত্যাদি।বর্তমানে আমরা সবাই বেশিরভাগ সময় ফেসবুকের সাথে কানেক্টেড থাকি এজন্য ফেসবুক পেজ খুললেই খুব দ্রুত এই বিজনেস শুরু করা যায় কোন ইনভেস্টমেন্ট ছাড়া।স্বাভাবিকভাবে ফেসবুক পেজে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো সেগুলোর ছবি আপলোড করে কাজ করা যাই।
তবে যদি প্রোডাক্ট নিয়ে লাইভ ভিডিও করা হয় তাহলে কাস্টমার আসে এবং পেজ রিচ বাড়ে।খুব সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট করলেই এ বিজনেস শুরু করা যায় কিন্তু ইনকাম মোটামুটি ভালই আসে। প্রোডাক্ট যদি আর কাস্টমাররা যদি আগ্রহী হয় তাহলে আস্তে আস্তে সবাই পণ্য কিনতে আগ্রহী হবে। অনলাইন প্রোডাক্ট সেল মেয়েদের জন্য সবথেকে ভাল একটি বিজনেস।কারণ ঘরে বসেই এ কাজ করা যাই।
মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করার কাজ করে টাকা ইনকাম
অনলাইন ভিত্তিক যত কাজ রয়েছে তার মধ্যে সবথেকে সহজ হল ডাটাএন্ট্রি করার কাজ।যেখানে শুধুমাত্র তথ্য টাইপ করে করে টিকতে হয়।সবথেকে সুবিধা হল হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার দিয়েই এই ডাটা এন্ট্রি এর কাজ করা যায়।ডাটা এন্ট্রি এর কাজ করার জন্য বিশেষ কোন দক্ষতার প্রয়োজন হয় না একটু দেখে বুঝে নিলেই এই কাজ খুব সহজে করা সম্ভব।অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা অনলাইনে তাদের কোম্পানির ডাটা এন্ট্রি করার জন্য কাজ দেয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ শেষ করা যায় তাহলে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাই।পার্ট টাইম হিসেবে ডাটা এন্ট্রি এর কাজ খুবই ভালো কারণ অল্প কিছু সময় দিলে এ কাজ করা যায়।কাজ করতে করতে যখন অভিজ্ঞতা বাড়ে তখন আরো বেশি কাজ পাওয়া যায় আর টাইপিং স্পিড যত বাড়বে কাজ ততো তাড়াতাড়ি করা যাবে।ঘরে বসে খুব সহজে হাতে মোবাইল থাকা ফোন দিয়ে টাকা ইনকাম করার খুবই সহজ উপায় ডাটা এন্ট্রি করার কাজ।
শেষ কথা:মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় অনেক রয়েছে কিন্তু মূল বিষয় হলো স্কিল থাকতে হবে এবং সে অনুযায়ী স্ক্রিলকে কাজে লাগাতে হবে।শুধু শুধু চাকরির পিছনে না ছুটে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এমন অনেক কাজ রয়েছে যেগুলো খুব সহজে করতে পারবেন প্রয়োজন শুধু আপনার দক্ষতা।
অনলাইনের কাজ কঠিন মনে হলেও বাস্তবে তেমন কঠিন নয়,সবথেকে বড় কথা হলো আপনাকে
আমার মতে মাসে ২০ হাজার টাকা ইনকাম করা তেমন কোনো কঠিন বিষয় নয় সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর।আপনি যদি অনলাইন প্লাটফর্মে একটু সময় দেন,ঘাটাঘাটি করেন তাহলে আপনার জন্য কাজের কোন অভাব নেই এমন অনেক কাজ রয়েছে যেগুলো করতে পারলে আপনার আর চাকরি করার প্রয়োজন হবে না।আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ওয়েবসাইট"আর্টিকেল সুত্রার"সাথে যুক্ত থাকুন।



আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url