ডিজিটাল মার্কেটিং কি?কিভাবে ডিজিটাল মার্কেটিংশিখবেন?
ডিজিটাল মার্কেটিং কি?শব্দটি শুনলেই আমাদের মনে একটা অন্যরকম প্রশ্ন জেগে ওঠে।কারণ এই বিষয়টি নিয়ে আমরা সবাই অনেক বেশি আগ্রহী।বর্তমান সময়ের স্কিল ডেভেলপমেন্ট সেক্টর এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর উপর বেশি আগ্রহ বর্তমান তরুণ তরুণীদের কারণ ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা যায়।তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল ডিজিটাল মার্কেটিং কি?কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন?পোস্ট সূচিপত্র:ডিজিটাল মার্কেটিং কি?কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন?
- ডিজিটাল মার্কেটিং কি?
- কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন
- বর্তমান সময়ের জন্য ডিজিটাল মার্কেটিং শেখা কেন জরুরী
- ডিজিটাল মার্কেটিং এর প্রধান ধাপসমূহ কি কি
- ঘরে বসে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন
- একজন সফল ডিজিটাল মার্কেট হওয়ার কিছু টিপস
- ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আয় করবেন
- ডিজিটাল মার্কেটিং সেক্টরের জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম
- ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন
- শেষ কথা:ডিজিটাল মার্কেটিং কি?কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন
ডিজিটাল মার্কেটিং কি
ডিজিটাল মার্কেটিং কি?এটি আমাদের সর্বপ্রথম জানা দরকার। ডিজিটাল মার্কেটিং
বলতে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার-প্রচারণা কে
বোঝাই।এখন আমাদের মধ্যে প্রযুক্তির ছোঁয়া এত বেশি যে আমরা দিনের বেশিরভাগ সময়
অনলাইনেই কাটাই এজন্য বর্তমানে ব্যবসা গুলো হয়ে গেছে অনলাইন ভিত্তিক যেন খুব
সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারে।আগে মানুষ তাদের ব্যবসার জন্য ব্যানার,পোস্টার
বানিয়ে প্রচার প্রচারণা করত কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিং এত বেশি
জনপ্রিয় হয়েছে যে এর মাধ্যমে এখন ব্যবসা প্রচার প্রচারণা করা হয়।
এ ক্ষেত্রে ব্যবসার জন্য নির্দিষ্ট বয়স,নির্দিষ্ট এলাকা বাছাই করে বিজ্ঞাপন
চালানো হয় এতে গ্রাহক আসে আবার ব্যবসার প্রচার-প্রচারণাও ভালো হয়।এতে সময়
এবং খরচ দুটোই অনেক কম পরিমাণে হয়। ডিজিটাল মার্কেটিং শুধু ব্যবসার জন্য
জনপ্রিয় মাধ্যম তা নয় এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি স্কেল এর মধ্যে
পড়ে।বর্তমান সময়ের তরুণ তরুণীরা এই স্কিল শেখায় অনেক বেশি আগ্রহী।কারণ এই
স্কিল শিখে অনেকে নিজের ক্যারিয়ার সেট করে আবার অনেকে স্বাবলম্বী হয়ে
দাঁড়াচ্ছে।
কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন
ডিজিটাল মার্কেটিং শব্দটি শুনে আমরা যতটা আগ্রহী হই ঠিক আবার আমাদের মনের
প্রশ্ন করব।আবার অনেকে মনে করে ডিজিটাল মার্কেটিং শেখা মনে হয় অনেক কঠিন
কিন্তু বাস্তবে তা নয়।এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের আগ্রহের উপর।ডিজিটাল
মার্কেটিং শিখতে আগ্রহী হলে প্রথমে উচিত ইউটিউব বা গুগলে অনেক ডিজিটাল
মার্কেটিং এর অনেক ভিডিও রয়েছে সেগুলো থেকে বেসিক ধারণা নেয়া।বেসিক যদি ধারণা
না থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং অনেক কঠিন মনে হবে।ডিজিটাল মার্কেটিং এর ভেতরে
অনেকগুলো সেক্টর রয়েছে।
আরো পড়ুনঃমাসে২০ হাজার টাকা আয় করার উপায়
যেমনঃএসইও,সোশ্যাল মিডিয়া মার্কেটিং,কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।এগুলোর মধ্যে
যে কোন একটি স্কিল শিখে আপনি দক্ষ হতে পারেন।এই স্কিল গুলো শেখার
পাশাপাশি আপনাকে নিয়মিত ভাবে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস
করবেন আপনি তো দক্ষ হয়ে উঠবেন।প্র্যাকটিসের পাশাপাশি আমি নিজের পেজ খুলে কাজ
শুরু করতে পারেন এতে আপনার কাজ হবে আবার অভিজ্ঞতাও বাড়বে।কাজের মধ্যে অনেক ভুল
ত্রুটি হবে সেগুলো থেকে অনেক কিছু শেখার আছে।।
বর্তমান সময়ের জন্য ডিজিটাল মার্কেটিং শেখা কেন জরুরী
বর্তমান সময়টা হয়ে গেছে সম্পূর্ণ প্রযুক্তির ওপর নির্ভর।এখন সব বয়সী মানুষ
দিনের বেশিরভাগ সময় দেখা যায় যে অনলাইনে কাটাই।বর্তমানে মানুষ ঘরে বসে
কেনাকাটা,পড়াশোনার বিভিন্ন কোর্স,টিউটোরিয়াল,বিনোদন সবকিছু একসাথে
পাচ্ছে।এজন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি ছোট ছোট বিজনেস গুলোএখন
সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে গেছে তাদের সকল বিজনেস এখন অনলাইনের মাধ্যমে
প্রচার-প্রচারণা করে সেল করে।অনলাইন এর মাধ্যমে তাদের শেল ও ভালো হচ্ছে।
কারণ আগে মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করত কিন্তু এখন ঘরে বসেই অনলাইন এর
মাধ্যমে কেনাকাটা করছে।মানুষ প্রতিনিয়ত অনলাইন ভিত্তিক কার্যক্রম গুলোর উপর
বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।বর্তমান সময়ের জন্য ডিজিটাল মার্কেটিং শেখা খুবই
জরুরী কারণ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ক্যারিয়ারের জন্য কার্যকারি
স্কিল হল ডিজিটাল মার্কেটিং।
কারণ এই একটি স্কিল অর্জন করতে পারলে চাকরি, ফ্রিল্যান্সিং বা নিজের ব্যবসা
এর জন্য কাজ করা যাবে।ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায়
তাদের প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেট চাহিদা আছে।আপনি যদি ডিজিটাল মার্কেটিং
হতে পারেন তাহলে আপনি সেই জায়গাগুলোতে কাজ করতে পারেন তরুণ তরুণীদের
জন্য ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেশি সম্ভাবনাময় ক্যারিয়ার স্কিল হয়ে
দাঁড়িয়েছে।
ডিজিটাল মার্কেটিং এর প্রধান ধাপসমূহ কি কি
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর প্রসার অনেক বেশি।প্রযুক্তির ব্যবহার করে
অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করা হয়।ডিজিটাল মার্কেটিং
অনেকগুলো প্লাটফর্ম এবং পদ্ধতি মিলিয়ে কার্যক্রম পরিচালিত
হয়।প্রতিটি প্ল্যাটফর্মের কাজ আলাদা আলাদা হলেও মূল লক্ষ্য একটাই খুব সহজে
কিভাবে গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছানো যায় এবং কিভাবে বিক্রয় বৃদ্ধি
করা যাবে।বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বিজনেস কে দ্রুত প্রসার করতে
এক বা একাধিক প্লাটফর্ম ব্যবহার করে থাকে। নিচের নিজের মার্কেটিং এর প্রধান
ধাপসমূহ নিয়ে আলোচনা করা হলো।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রধান কাজ হল কোন ওয়েবসাইট বা পেজকে গুগল সার্চ ইঞ্জিনের একদম প্রথম দিকে নিয়ে আসা।google এ সার্চ করলে যে ওয়েবসাইট বা পেজগুলো প্রথমে আসে সেগুলোতে ভিজিটর সবসময় বেশি থাকে।সুতরাং কোন ওয়েবসাইট বা পেজের যদি এসইও করা হয় তাহলে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পেজের দেখাবে এতে ভিজিটর আসবে এবং অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পাবে।যারা নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করে বা ব্লগিং নিয়ে কাজ করে তাদের জন্য এসইওখুবই গুরুত্বপূর্ণ।
- সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃসোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা সাধারণত বুঝি facebook, instagram,টুইটার,টিকটক ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করা।বর্তমানের সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এতে সোশ্যাল মিডিয়াম মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই পণ্যের বিজ্ঞাপন সবার কাছে পৌঁছানো যাবে।কোন পোস্ট,ভিডিও বা রিলস এর মাধ্যমে এসব মার্কেটিং করা হয়।সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে সময় সাশ্রয়ী আবার খরচ কম এবং এর রেজাল্ট ভালো আসে।
- কনটেন্ট মার্কেটিংঃকনটেন্ট মার্কেটিং বলতে মানসম্মত কনটেন্ট,ভিডিও,ব্লগ,পোস্ট ইত্যাদির মাধ্যমে পণ্যের প্রচার করা এবং গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা।কনটেন্ট মার্কেটিং এর মাধ্যমে বিক্রি ধীরে ধীরে হলেও এর রেজাল্ট হয় দীর্ঘস্থায়ী।ব্যবসার প্রসারে মানসম্মত কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
- গুগল অ্যাডসঃগুগল অ্যাডস হলো একটি অনলাইন বিজ্ঞাপন প্লাটফর্ম যেখানে টাকা দিয়ে বিজ্ঞাপন দেখাতে হয়।আমরা সাধারণত কোন ওয়েবসাইট সার্চ করলে বা ফেসবুক পেজে বা youtube ভিডিওতে লিংক আকারে যে অ্যাড গুলো দেখতে পাই সেগুলোই মূলত গুগল অ্যাডস।গুগল এডস এর মাধ্যমে খুব দ্রুত পণ্য গ্রাহকের কাছে পৌঁছানো যায় এতে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে ভিজিট আসে এমন কি সেলস ও বাড়ে।
- ইমেইল মার্কেটিংঃইমেইল মার্কেটিং মূলত সরাসরি গ্রাহকের কাছে পণ্যের তথ্য,সেবা,অফার ইত্যাদি সম্পর্কিত মেইল পাঠানো হয়।ইমেইল মার্কেটিং এর মাধ্যমে গ্রাহকের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়। ইমেল মার্কেটিং এর সুবিধা হল খরচ কম কিন্তু কনভারসেশন রেট অনেক ভালো।এজন্য ব্যবসা বৃদ্ধিতে ইমেইল মার্কেটিং খুব ভালো একটা ইফেক্ট ফেলে।
- এফিলিয়েট মার্কেটিংঃএফিলিয়েট মার্কেটিং হল আপনার ওয়েবসাইট বা পেজে অন্যের কোন পণ্য বার সেবার প্রচার করে ইনকাম করার পদ্ধতি।ইনকাম করার জন্য এফিলিয়েট মার্কেটিং খুবই একটু সহজ পদ্ধতি কারণ আপনার নিজের কোন পণ্যের প্রয়োজন হয় না অন্যের পণ্য দিয়েই আপনি বিজ্ঞাপন চালিয়ে সেখান থেকে কমিশন পাবেন।যারা একদম নতুন তাদের জন্য এটি খুব সহজ একটা পদ্ধতি।
- ইউটিউব বা ভিডিও মার্কেটিংঃডিজিটাল মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ইউটিউব বা ভিডিও মার্কেটিং।পণ্য ভিডিও দেখি তাহলে সেটা সম্পর্কে ভালো মত জানতে পারি এবং সেটার প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়।ভিডিওর মাধ্যমে পণ্যের প্রতি গ্রাহকের আস্থা তৈরি হয় এবং এতে পণ্যের প্রচার ঘটে বেশি।ভিডিও দেখে মানুষ বেশি আকৃষ্ট হয় এর ফলে বেশি মানুষের কাছে পণ্যের প্রচার পৌঁছে যায়।
এখন আর ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না আমরা ঘরে
বসে খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারি।কারণ আমরা সবাই মোবাইল
ইউজার বা আমাদের কাছে ল্যাপটপ থাকে।বর্তমানে অনেক ফ্রিল্যান্সার আছে যারা
ডিজিটাল মার্কেটিং এর ফ্রি কোর্স বা অনেক টিউটোরিয়াল ভিডিও দেয়।যেগুলো থেকে
আমরা প্রাথমিকভাবে ডিজিটালমার্কেটিং এর কোর্স করতে পারি।এখানে প্রয়োজন
শুধুমাত্র নিজের ইচ্ছার।ভিডিও গুলো থেকে ডিজিটাল মার্কেটিং বেসিক জিনিসগুলো
ধারণা নিতে হবে।
ডিজিটাল মার্কেটিং এর ভেতর অনেক আলাদা আলাদা বিষয় রয়েছে যেগুলো সুন্দরমত
বুঝতে হবে।প্রতিটি স্কিলকে আলাদা আলাদাভাবে শিখতে হবে এবং নিজে দক্ষ হতে
হবে।পাশাপাশি এগুলোকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে।অনলাইনে ফ্রি কোর্সের
পাশাপাশি পেইড কোর্স রয়েছে।বেসিক ধারণা নেয়ার পর আপনি এডভান্স লেভেলের যদি
শিখতে চান তাহলে আপনি পেড কোর্সগুলো করবেন এতে আপনি আরো ভালোভাবে শিখতে পারবেন
পাশাপাশি সেগুলোকে practically করতে হবে।
অনেক কোর্স রয়েছে যারা করছে সে সার্টিফিকেট দেয়।যেগুলো আপনার জবের ক্ষেত্রে
খুব ভালো একটা সাহায্য করতে পারে। হবে সবচেয়ে বড় জিনিস হল ধৈর্য ধরতে হবে এবং
নিয়মিত কাজ করতে হবে। প্রথমে একটু সমস্যা হবে কিন্তু ধৈর্য ধরে কাজ করলে আস্তে
আস্তে সব কিছু সহজ মনে হবে।ধৈর্য ধরে যেকোনো একটি স্কিলে যদি দক্ষ হওয়া
যায় তাহলে আপনাকে আর চাকরির পিছনে ছুটতে হবে না আপনি ঘরে বসেই আপনার স্কিলকে
কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন।
একজন সফল ডিজিটাল মার্কেট হওয়ার কিছু টিপস
আপনি যদি একজন সফল ডিজিটাল মার্কেটের হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ডিজিটাল
মার্কেটিং কি?এর বেশি বিষয়গুলো সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে শুধু
বেসিক না এডভান্স লেভেলেরও আপনাকে ধারনা থাকতে হবে।শুধু ধারণা থাকলেই হবে না
আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে।কারণ বর্তমান প্রযুক্তির
যুগ প্রতিনিয়ত সবকিছুর পরিবর্তন ঘটে সেজন্য আপনার আপডেট করতে হবে।শিখলেই হবে
না শেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে।
আরো পড়ুনঃবাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা সাইট
আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে তবে আপনি নিজেকে দক্ষ করতে পারবেন একজন
দক্ষ মার্কটার হয়ে উঠবেন।আপনার মধ্যে কনটেন্ট ক্রিয়েশন স্কেল থাকতে হবে।কারণ
আপনার কনটেন্ট ক্রিয়েশন স্কিল যত বেশি সুন্দর মার্জিত হবে আপনার
মার্কেটিং ততবেশি ভালো হবে।এছাড়া আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,সোশ্যাল
মিডিয়া মার্কেটিং,গুগল অ্যাডস,অ্যাফিলিয়েট মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং
এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।পাশাপাশি বিভিন্ন টুলস ও
সফটওয়্যার রয়েছে সেগুলো জেনে রাখতে হবে।
এছাড়া আপনি যখন কোন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টে চাহিদা সম্পর্কে
ভালোমতো বুঝবেন এবং কাজগুলো যথাযথভাবে করার চেষ্টা করবেন।এতে আপনি পুনরায় আবার
সেই ক্লায়েন্ট থেকেই কাজ পাবেন।কাজের ক্ষেত্রে যে ভুল ত্রুটি গুলো করবেন
সেগুলো বিশ্লেষণ করে নিজেকে আরও বেশি আপডেট করবেন।আর ডিজিটাল মার্কেটিং অর্থাৎ
ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল ধৈর্য থাকা।আপনাকে
ধৈর্যের সাথে কাজ করতে হবে ধৈর্য হারিয়ে ফেলে আপনি এখান থেকে দূরে সরে যাবেন
এজন্য ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে যাতে সফলতা আসবেই।
ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আয় করবেন
ডিজিটাল মার্কেটিং এমন একটি সেক্টর যেখানে আপনি যদি কাজ করতে পারেন আপনার যদি
স্কিল থাকে আর যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে
না।ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ঘরে বসেই আপনি আপনার
ইচ্ছামত কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার লোকাল মার্কেটপ্লেসের
পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস (ফাইবার,আপওয়ার্ক,ফ্রিল্যান্সার)এ
কাজ করতে পারবেন।
এখন অনেক বড় বড় কোম্পানি প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুলোকে অনলাইন ভিত্তি করে
দেওয়াই মার্কেটিং সেক্টর রয়েছে সেখানে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে জব
করতে পারেন। এছাড়া আপনি যে পেজ খুলে বা youtube চ্যানেলে ভিডিও কনটেন্ট তৈরি
করে ইনকাম করতে পারেন বা আপনি নিজে যদি কোন ব্যবসা করতে চান সেটা অনলাইনের
মাধ্যমে করতে পারেন।সবচেয়ে সহজ ইনকাম পদ্ধতি হল আপনার যদি নিজে কোন পেইজ
বা ওয়েবসাইট থাকে তাহলে সেখানে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে
পারবেন।আপনার কাজের যত বেশি অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে আপনার ইনকাম কত
বাড়বে।
ডিজিটাল মার্কেটিং সেক্টরের জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম
ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হওয়ার কারণ ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো
সেক্টর রয়েছে। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং লোকাল
মার্কেট না ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ও কাজ করতে পারবেন।ইন্টারন্যাশনাল
জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে যেখানে দেশি-বিদেশি সব ধরনের ক্লায়েন্ট রয়েছে
যারা তাদের কাজের জন্য দক্ষ ডিজিটাল মার্কেটার খোঁজে।সবচেয়ে জনপ্রিয়
মার্কেট প্লেস হল Fiveer।যেখানে তৈরি করে বা আপনি কোন ধরনের সার্ভিস দিবেন সে
ধরনের প্রোফাইল তৈরি করে কাজ পাওয়া যায়।
ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আরো একটি জনপ্রিয় প্লাটফর্ম হল আপ
ওয়ার্ক।Upwork এ দীর্ঘমেয়াদী প্রজেক্ট নিয়ে কাজ করা যায়।এছাড়া
আরো কিছু জনপ্রিয় প্লাটফর্ম রয়েছে সেগুলো হল ফ্রিল্যান্সার ডটকম,পিপল পার
আওয়ার,গুরু ইত্যাদি। এসব সাইট গুলোতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল
মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর অনেক বেশি চাহিদা রয়েছে।
ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন
যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে মানুষ তত বেশি আধুনিক হচ্ছে।মোবাইল ফোন,
অনলাইন ছাড়া মানুষের জীবন এখন চলে না।বর্তমানে যেমন ডিজিটাল মার্কেটিং এর
চাহিদা রয়েছে ভবিষ্যতে এর চাহিদা আরো বেশি বাড়বে।কারণ প্রযুক্তির
ক্রমাগত উন্নয়ন ঘটবে সাথে সাথে মানুষও প্রযুক্তির সাথে তাল মিলাবে।এখন প্রায়
সব বড় বড় কোম্পানি প্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেছে এছাড়াও ছোট খাটো
যত বিজনেস সবাই অনলাইনের মাধ্যমে এখন করে কারণ অনলাইনের মাধ্যমে মানুষকে বেশি
আকর্ষণ করা যায়।
আরো পড়ুনঃকিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
মানুষও অনলাইন জিনিসের প্রতি এখন বেশি আকৃষ্ট।অনলাইনে কেনাকাটা করা যায় বলে
অনেকেই অনলাইন মার্কেটিং স্বাচ্ছন্দ বোধ করে।বড় বড় কোম্পানির ব্যবসা
গুলোকে অনলাইনে মার্কেটিং করার জন্য দক্ষ মার্কেটার অনেক বেশি প্রয়োজন।ছোট বড়
সব কোম্পানি তাদের মার্কেটিং করার জন্য দক্ষ মার্কেটিং এক্সপার্ট এক্সপার্ট
খুঁজছে।ডিজিটাল মার্কেটিং বর্তমান তরুণ তরুণীদের জন্য একটি সম্ভাবনাময়
ক্যারিয়ার সেক্টর হিসেবে দাঁড়িয়েছে।
সবার পছন্দের শীর্ষে এখন ডিজিটাল মার্কেটিং কারণ ঘরে বসেই কাজ করা যায় আবার
কেউ যদি চায় পার্ট টাইম হিসেবে কাজ করবে সেটা করতে পারে।একবার যদি মার্কেটিং
সেক্টরে কাজ পেয়ে যাই তাহলে চাকরির পেছনে দৌড়াতে হবে না এগুলোর জন্য
ভবিষ্যতের ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আরো বেশি বাড়বে।
শেষ কথা:ডিজিটাল মার্কেটিং কি?কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন
আজকের আর্টিকেলের মূল বক্তব্য হলো ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং
এর মাধ্যমে কিভাবে অনলাইনে পণ্য বা সেবার প্রচার-প্রচারণা করা হয়।ডিজিটাল
মার্কেটিং এর মাধ্যমে মার্কেটিং করে পণ্য বাসে বা অনেক বেশি মানুষের কাছে
পৌঁছানো যাই। এতে সময় এবং খরচ পরিমাণে কম হয় কিন্তু ফলাফল ভাল
পাওয়া যাই।বর্তমানে ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং একটি
সম্ভাবনাময় সেক্টর হয়ে দাঁড়িয়েছে।
আমার কাছেও ডিজিটাল মার্কেটিং খুবই পছন্দের একটি সেক্টর কারণ এর মাধ্যমে ঘরে
বসেই ইচ্ছার স্বাধীন মত কাজ করা যায়।যাকে বলে মুক্ত পেশা কোন বাধা ধরা নিয়ম
নেই। আমি নিজেও ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং সেক্টর কে বেছে
নিয়েছি।আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
প্রতিনিয়ত এ ধরনের তথ্য পেতে আমার ওয়েবসাইট"আর্টিকেল সুত্রার"সাথে যুক্ত
থাকুন।



আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url