নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

 

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার নিয়ে আমাদের আজকের আর্টিকেল।নাক শরীরের একটি সংবেদনশীল অঙ্গ হওয়ায় হঠাৎ যদি কোন কারণে নাক দিয়ে রক্ত পড়ে আমরা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই।

নাক-দিয়ে-রক্ত-পড়ার-কারণ-ও-প্রতিকার
নাক দিয়ে স্বাভাবিক রক্ত পড়তে পারে হয়তোবা লাগে আঘাত লেগে বা খোঁচাখুঁচির কারণে।তবে অস্বাভাবিক ভাবে যদি রক্ত পড়তে থাকে তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়।তো চলুন যাওয়া যাক আজকের আর্টিকেলে আমরা রক্ত পড়ার করার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানবো

পোস্ট সূচিপত্রঃনাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নাক শরীরের খুব একটি সংবেদনশীল অঙ্গ।নাকের ভেতরের অংশ সংবেদনশীল হওয়ায় সামান্য আঘাতেও রক্তনালী দিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।অনেক সময় দেখা যায় আমরা নাক খোঁচাখুঁচি করি বা জোরে নাক ঝাড়ি এতে রক্তপাত দেখা যায়।তবে কোন সময় হঠাৎ করে যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে মাথাটাকে সামান্য ঝুকিয়ে নাকে নরম অংশ চেপে ধরলেই কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।


অনেকের যদি উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকে তাহলেও নাক দিয়ে রক্ত পড়ে।যদি বেশি দেখা যায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।নাক যেহেতু সংবেদনশীল অঙ্গ এর জন্য সচেতন থাকতে হবে এবং যত্ন নিতে হবে এতে নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্বন্ধে সঠিক সমাধান পাওয়া যাবে।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি

নাকের ভিতর যে রক্তনালী আছে তা ফেটে গেলে নাক দিয়ে রক্ত পড়ে।নাক দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ গুলো কি কি তার নিচে দেওয়া হলঃ
  • শুকনো আবহাওয়া অতিরিক্ত গরমে নাকের ভিতর শুকিয়ে যাওয়ার কারণে নাক দিয়ে রক্ত পড়ে।
  • অযথা না খোঁচাখুঁচি করা বা নাকে আঘাত লাগলে।
  • সর্দি-কাশি বা এলার্জি জনিত কারণে।
  • জোরে জোরে নাক ঝাড়লে।
  • নাকের সংক্রমণ বা প্রদাহ জনিত সমস্যা থাকলে।
  • উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে।
  • ধুলোবালি বা ধোয়ার কারণে।
  • শরীরে পর্যাপ্ত ভিটামিন এর ঘাটতি হলে।

নাক দিয়ে রক্ত পড়া বন্ধের প্রতিকার

নাক-দিয়ে-রক্ত-পড়া-বন্ধের-প্রতিকার

নাক দিয়ে যদি হঠাৎ করে রক্ত পড়ে তাহলে আতঙ্কিত হওয়া যাবে না বরং শান্তভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করতে হবে।নাক দিয়ে রক্ত পড়া বন্ধের প্রতিকার গুলো হলঃ

  • সোজা হয়ে বসে মাথা সামান্য নিচের দিকে ঝুকিয়ে রাখতে হবে।
  • নাকে নরম অংশ বৃদ্ধাঙ্গুল ও তর্জনী দিয়ে ১০ মিনিট চেপে ধরতে হবে এতে নাকে রক্তনালীগুলো জমাট বাঁধতে শুরু করবে।
  • মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস নিতে হবে।
  • নাকের উপর ঠান্ডা পানির বা বরফের শেষ দিতে হবে এতে ব্যথা অনেকটা প্রশমিত হবে।
  • যতক্ষণ নাকের রক্ত পড়া বন্ধ না হবে নাক ঝাড়া যাবে না।
  • নাক খোঁচানো বা নাকে আঘাত লাগানো যাবে না।
  • নাকের রক্ত পড়া বন্ধ না হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

শিশুদের নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

শিশুদের নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার নিয়ে নিচে আলোচনা করা হলোঃ
  • শিশুরা যেহেতু নিজের ভালো-মন্দ বোঝেনা তারা খেলাধুলা,ছোটাছুটি করার সময় নাকি আঘাত লাগতে পারে।
  • আবার অনেকের দেখা যায় যে নাকে আঙ্গুল দিয়ে খোঁচানোর অভ্যাস থাকে এ কারণে নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে। এজন্য বাচ্চাদের নখ সব সময় ছোট ছোট করে কেটে রাখতে হবে।
  • নাকের ভেতরের অংশ যেহেতু খুবই নরম সামান্য খোচা লাগলেই আঘাত পাই তখন রক্তনালী ফেটে রক্তপাত হয়।
  • নাক এমনিতেই খুব সংবেদনশীল একটি অঙ্গ তার মধ্যে সেটা বাচ্চাদের হলে নাকে সে অংশ বেশি নরম হয় সামান্য আঘাতেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • বাচ্চাদের জন্য সর্বদা চেষ্টা করতে হবে তাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করার।
  • বাচ্চাকে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর খাবার ফলমূল ও পানি খাওয়াতে হবে যাতে শরীরে আদ্র ভাব থাকে।
  • বাচ্চাদেরকে সবসময় ধুলাবালি পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।
  • প্রয়োজন পড়লে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

নাক দিয়ে রক্তপাত কি কোন রোগের লক্ষণ

নাক দিয়ে রক্তপাত হলেই যে সেটা কোন রোগের লক্ষণ এটা ভেবে ভয় পাওয়ার তেমন কিছু নেই অনেক সময় স্বাভাবিক কোন কারণে নাক দিয়ে রক্ত পড়ে।তবে আমাদের সতর্কতা অবলম্বন করা বেশি জরুরী।যেমনঃ

  • অনেক সময় ধরে বা ঘনঘন যদি রক্ত পড়ে তাহলে অবশ্যই সেটা সতর্কতার সাথে দেখতে হবে।
  • কারো যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে।
  • নাকের সংক্রমণজনিত সমস্যা থাকলে নাক দিয়ে রক্ত পড়ে।
  • রক্ত জমাট বাধার সমস্যা থাকলে দেখা যায়।
  • শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের ঘাটতি থাকে তাহলে রক্তপাত বাড়ে।
  • অনেক সময় এলার্জি জনিত সমস্যা আবার সাইনাসের সমস্যা থাকলে নাক দিয়ে রক্ত পড়ে।

 নাক দিয়ে রক্ত পড়া কি ক্যান্সারের লক্ষণ

নাক দিয়ে রক্ত পড়ার সাধারণ বিষয়।যেকোনো কারণেই না বিরক্ত করতে পারে বা নাকে আঘাত লেগেও রক্ত পড়তে পারে তবে যদি এ রক্তপাত ঘন ঘন হয় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিন্তার বিষয় এটা। তবে সেটা সাইনাস বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। বারবার যদি নাক দিয়ে রক্ত পড়ে তাহলে সেটা অনেক সময় খারাপের দিকে নিয়ে যায়।বিশেষ করে যদি নাকের এক পাশ বন্ধ থাকে বা নিঃশ্বাস নিতে সমস্যা হয়। মাথাব্যথা, দাঁত ব্যথা,দ্রুত ঘা না শুকালে সেটা ক্যান্সারের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে।

নাক দিয়ে রক্ত পড়ার সময় যদি মাড়ি থেকে রক্ত পড়ে বা কালসিটে দাগ পরে তা ক্যান্সার রোগের উপসর্গ হতে পারে।নাক দিয়ে রক্তপাত যদি ২০ মিনিটের অধিক সময় হয়ে থাকে এবং রক্তপাতের সময় শরীর দুর্বল মাথা ঘোরা অনুভূত হয় তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব নাক কান গলা বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে।

নাক দিয়ে রক্ত পড়ার জন্য কখন ডাক্তারের শরণাপন্ন হবেন

নাক দিয়ে রক্ত পড়লে খুব বেশি প্যানিক না হয়ে স্বাভাবিকভাবে নিতে হবে তবে স্বাভাবিকের চেয়ে বেশি কোন কিছু হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।যে পরিস্থিতি দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে তা নিচে দেয়া হলঃ
নাক-দিয়ে-রক্ত-পড়ার-জন্য-কখন-ডাক্তারের-শরণাপন্ন-হবেন
  • রক্তপাত যদি স্বাভাবিকের থেকে বেশি হয় এবং নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়। 
  • ঘন ঘন নাক দিয়ে রক্তপাত অর্থাৎ সপ্তাহ মাসে যদি একাধিকবার নাক থেকে রক্ত পড়ে।
  • শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বারবার নাক দিয়ে রক্ত পড়া শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে।
  • নাকে বা মুখে আঘাত লাগার কারণে রক্তপাত হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
  • দীর্ঘমেয়াদি নাকের যদি কোন সমস্যা থাকে।
  • যদি নাক দিয়ে রক্ত পড়ার সময় রক্তের সাথে কোন পুজ বা দূর্গন্ধ আসে।

নাকের রক্তপাত প্রতিরোধে জীবন ধারার পরিবর্তন

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার এর জন্য দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন আনা অত্যন্ত জরুরী এতে নাক থেকে রক্ত পড়া প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব।নাকের রক্তপাত প্রতিরোধে জীবন ধারার পরিবর্তন গুলো হলঃ

  • প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেন নাকের ভেতরের অংশ শুষ্ক না থাকে।
  • নাক অযথা খোঁচাখুঁচি বা জোরে ঝারা যাবে না কারণ এর ফলে নাকের ভেতরের যে নরম রক্তনালী থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়।
  • ধুলাবালি ও ধোঁয়া থেকে সবসময় দূরে থাকতে হবে কারণ এতে নাকে প্রদাহ সৃষ্টি হতে পারে।
  • ঘরের আদ্রতা স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে।
  • শরীরে ভিটামিনের ঘাটতির কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে এজন্য প্রচুর পরিমাণে ভিটামিন সেই সমৃদ্ধ খাবার খেতে হবে যা রক্তনালীকে মজবুত রাখে।
  • যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত তাদের রক্তচাপ মেপে দেখতে হবে।
  • সর্দি কাশির সময় নাক সাবধানে পরিষ্কার করতে হবে কারণ বেশি চাপ প্রয়োগ করলে নাকি আঘাত লেগে রক্তপাত হতে পারে
  • নাক যদি বেশি শুষ্ক থাকে তাহলে মশ্চারাইজিং জেল বা সেলাইন ব্যবহার করা যেতে পারে।

নাক দিয়ে রক্ত পড়া বন্ধে ঘরোয়া চিকিৎসা

হঠাৎ করে যদি নাক দিয়ে রক্ত পড়ে এতে রোগী যেমন ভয় পায় ঠিক তেমনি পরিবারের সবাই ভয় পেয়ে যাই।তারা ভেবে পায় না আসলে এই মুহূর্তে কি করা দরকার ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি বাসায় প্রাথমিক চিকিৎসা দিবে। তবে এই সময় আতঙ্কিত না হয়ে বাসায় প্রাথমিক চিকিৎসা দিতে হবে অবস্থা স্বাভাবিক না হলে তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
  • যদি হঠাৎ করে কারো নাক দিয়ে রক্ত পড়ে তাহলে তাকে আগে উত্তেজিত হতে দেয়া যাবে না শান্ত করতে হবে।
  • তাকে বসিয়ে রেখে নাকটা সুন্দর মত চেপে ধরতে হবে এবং মাথা সামনের দিকে লুকিয়ে রাখতে হবে।
  • নখ দিয়ে রোগী আস্তে আস্তে শ্বাস নিতে হবে।
  • এরপর ১০-১৫ মিনিট মতো রোগী না ভালোমতো চেপে ধরে সেখানে ঠান্ডা বা বরফ জাতীয় কিছু দিয়ে সে দিতে হবে বা ঠান্ডা কোন খাবার খেতে হবে এতে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

শেষ কথাঃনাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা জানতে পারলাম নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে।নাক দিয়ে যদি রক্ত পড়ে তাহলে ভয় না পেয়ে তার প্রতিরোধ ব্যবস্থাগুলো নিতে হবে।নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা যদি থেকে থাকে তাহলে সব সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যাতে শরীর হাইড্রেট থাকে।আর নখ দিয়ে যদি না খোঁচাখুঁচি করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা এড়িয়ে চলতে হবে।

রক্ত দেখলেই আমরা স্বাভাবিকভাবে ভয় পাই আর সেটা যদি হয় না গিয়ে তখন তো আরো বেশি ভয় পেয়ে যায়।তো এরকম অবস্থা সবারই ভয় পাওয়ার কথা কিন্তু শান্ত থেকে রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।তো আজকের আর্টিকেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি।আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম তথ্যবহুল আর্টিকেল পেতে  আমার ওয়েবসাইট "আর্টিকেল সুত্রা"ফলো দিয়ে রাখুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url